ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার এরুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আবার স্বামী স্ত্রী নিহত ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
বগুড়ার এরুলিয়ায় সড়ক দুর্ঘটনা ছবির ক্যাপশন: বগুড়ার এরুলিয়ায় সড়ক দুর্ঘটনা
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া প্রাইভেটের কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন৷ এতে আহত হয়েছেন আরও একজন৷ ৭ আগস্ট (শুত্রবার) বিকাল সাড়ে চারটার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন, বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাবুল হাসান(৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি। নিহত বাবুল হোসেন পেশায় স্বর্ন ব্যবসায়ী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী।

পুলিশের এই কর্মকর্তা জানান, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁগামী যাচ্ছিলেন বাবুল হাসান। এসময় তাঁর স্ত্রী ও নাতী সাথে ছিল। পথিমধ্যে একইদিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। 

পরে তার স্ত্রী জেসমিন ও নাতীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতী বর্তমানে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন৷ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷ এর আগে, শুক্রবার সকালে এরুলিয়া এলাকাতে নিয়ন্ত্রণ বাসচাপায় সাতজন নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।